আটকে গেল এফএএস ফাইন্যান্সের এমডির বিদেশযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ২৩:৫৬আপডেট : ০৬ জুন ২০২১, ২৩:৫৬

আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রীতিশ কুমার সরকারের বিদেশযাত্রা আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা ও এর কার্যবিবরণী চূড়ান্ত না হওয়া পর্যন্ত এমডিকে দেশের বাইরে না যাওয়ার জন্য রবিবার (৬ জুন) চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এফএএস ফাইন্যান্স আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন প্রতিষ্ঠান।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, গত ৬ মে এফএএস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় এমডি প্রীতিশ কুমার সরকারকে চলতি মাসের ৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আমেরিকা যাওয়ার ছুটির অনুমোদন দেওয়া হয়। ব্যক্তিগত কাজে তিনি এই সময়ে আমেরিকায় অবস্থান করবেন বলে পর্ষদকে অবহিত করেন। তখন এফএএস ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন পি কে হালদারের ব্যবসায়িক অংশীদার মো. জাহাঙ্গীর আলম।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নতুন পর্ষদের প্রথম সভা ও তার কার্যবিবরণীর অনুমোদন না হওয়া পর্যন্ত এমডিকে দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হলো।

/জিএম/এমএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী