রফতানি ঝুঁকি নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৬:৫৭আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৬:৫৭

রফতানি বাণিজ্যে ঝুঁকি নিরসনে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই সার্কুলারের মাধ্যমে বিদ্যমান ব্যবস্থার সব নির্দেশনা এক করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে জানানো হয়েছে। রফতানি বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে এসব নির্দেশনা অনুমোদিত ডিলার ব্যাংক ও রফতানিকারকের ঝুঁকি নিরসনে কাজ করবে।

নির্দেশনায় রফতানি বাণিজ্যে ঝুঁকি নিরসনের বিষয়ে ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন দেওয়া হয়েছে। বিদেশের শেল ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপনের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক নীতিমালা উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঋণপত্রের মাধ্যমে রফতানির সময় অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তৃতীয় ব্যাংকের মাধ্যমে ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ব্যাংক এবং ইস্যুয়িং ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। একইসঙ্গে অ্যাপ্লিকেন্ট ব্যাংক এবং ইস্যুয়িং ব্যাংক বরাবর সরাসরি কিংবা ওই ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যাংকের মাধ্যমে রফতানি ডকুমেন্ট পাঠাতে হবে। হস্তান্তরিত ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে ঋণপত্রের অ্যাপ্লিকেন্ট ব্যাংক বা ইস্যুয়িং ব্যাংকসহ প্রথম বেনিফিশিয়ারি এবং হস্তান্তরকারী ব্যাংক সম্পর্কে নিশ্চিত করতে বলা হয়েছে।

চুক্তিপত্রের মাধ্যমে রফতানি পরিচালনার ক্ষেত্রে আমদানিকারকের ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংক যাতে রফতানি ডকুমেন্ট ছাড়করণ, মূল্য আদায়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান এবং প্রচলিত ইউনিফরম রুলস ফর কালেকশনের বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত হওয়ার জন্য নির্দেশনাও সার্কুলারে রয়েছে।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী