আশপাশের শ্রমিক দিয়েই কারখানা চালু হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ২১:৩৩আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:৩৩

সরকারি বিধিনিষেধের মধ্যেই আগামী রবিবার (১ আগস্ট) থেকে চালু হচ্ছে দেশের সব রফতানিমুখী শিল্প-কারখানা। তবে বিধিনিষেধের কারণে শ্রমিকদের একটি বড় অংশ এখনও তাদের গ্রামের বাড়িতে রয়েছেন। ফলে সব শ্রমিকের পক্ষে ১ আগস্ট কাজে যোগ দেওয়া সম্ভব হবে না। এ অবস্থায় কারখানার আশপাশের শ্রমিক দিয়েই কারখানা চালু হবে বলে জানিয়েছেন গার্মেন্টস মালিকরা।

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, আশপাশে বসবাসকারী শ্রমিকদের দিয়েই ১ আগস্ট রফতানিমুখী শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রম চালু করা হবে। তিনি উল্লেখ করেন, এবার শ্রমিকদের একটা বড় অংশ কারখানার আশপাশেই থেকে গেছে। তবে ঈদে যারা বাড়ি গেছে, তারা বিধিনিষেধ শেষ হলে পর্যায়ক্রমে যোগ দেবে। যেসব শ্রমিক ১ আগস্ট কাজে যোগ দিতে পারবেন না তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না।

বিজিএমইএ সভাপতি আরও জানান, ২৬ জুলাইয়ের পর থেকে এরই মধ্যে অধিকাংশ শ্রমিক গ্রাম থেকে ফিরেছেন। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর-এ তিন এলাকায় শ্রমিকরা এখন কারখানার আশপাশে বসবাস করছেন। ১ আগস্ট থেকে কারখানার আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিকদের দিয়ে কারখানা চালু করা হবে।

এদিকে রফতানিমুখী সব শিল্প কারখানাকে কঠোর বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিটওয়্যার মালিকদের সংগঠন বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘শুরু হবে আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিকদের দিয়েই। কারখানা খোলা হলেই বোঝা যাবে কত শ্রমিক এখনও কর্মস্থলে পৌঁছাতে পারেননি।’ তিনি বলেন, ‘এখন কাজের প্রচুর চাপ, আমাদের উৎপাদন দরকার। সুতরাং কারখানা চালু করাটাই প্রধান লক্ষ্য।’

 প্রসঙ্গত, শুক্রবার (৩০ জুলাই)  মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প-কারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হলো।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি