দেশের ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চায় ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ২০:৩৫আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২০:৫০

ফেসবুক বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার (৯ আগস্ট) ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের অনলাইন উপস্থিতিতে আজ ফেসবুক কর্তৃপক্ষ ও বিটিআরসির মধ্যে বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ও বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বক্তৃতা করেন।

বৈঠকে ফেসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি শাবহানাজ রশিদ দিয়া, হেড অব কানেকটিভি টম সি. ভার্গিস ও কানেকটিভিটি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল ফেসবুকের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বাংলাদেশের টেলিকম খাতের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বাংলাদেশের টেলিকম খাতের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, ‘ডিজিটাল সংযোগ খাত বিনিয়োগের একটি থ্রাস্ট সেক্টর। আমাদের ডিজিটাল অবকাঠামো গত ১২ বছরে যুগান্তকারী অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।’ তিনি বলেন, ‘কোভিডকালে দেশের মানুষের অচল জীবনযাত্রাকে ডিডিটাল সংযোগের অসামান্য অগ্রগতি সচল রেখেছে। ছোট ব্যবসা থেকে শুরু করে অফিস-আদালতের কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম ঘরে বসে করা সম্ভব হচ্ছে।’ আমাদের শক্তিশালী ডিজিটাল অবকাঠামো না থাকলে তা সম্ভব হতো না বলে মন্ত্রী উল্লেখ করেন।

২০১৮ সালে বার্সেলোনায় মোবাইল কংগ্রেসের সাইড লাইনে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ। বলা যায়, এরই ধারাবাহিকতায় ফেসবুকের সঙ্গে সম্পর্কের বরফ গলা শুরু হয়।’

বাংলাদেশে ফেসবুকের বিনিয়োগ ক্ষেত্র ও এ বিষয়ক পরিকল্পনা বাস্তবায়নে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাস্তবায়ন ত্বরান্বিত করতে ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বাংলাদেশে ফেসবুকের ব্যবসার বিরাট সুযোগ রয়েছে।’

ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে এক্সপ্রেস ওয়াইফাই, টেরাগ্রাফ, ওপেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং জিরো রেটেট প্রোগ্রামের কার্যক্রম তুলে ধরেন। বর্তমানে দেশে চার কোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলাদেশ দশম।’

 

/এইচএএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী