পুঁজিবাজার অতীতের যে কোনও সময়ের চেয়ে ভালো অবস্থানে: বিএসইসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১৯:০৬আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৯:০৬

দেশের পুঁজিবাজার এখন অতীতের যে কোনও সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাজার মূলধন ৩ লাখ কোটি টাকা থেকে ৫ লাখ কোটি টাকায় উন্নীত হয়েছে। অনেকে এ বাজারকে ওভার-ভ্যালুড বলে মনে করছেন, যা ঠিক নয়। পুঁজিবাজার অনেক দূর যাবে।

তিনি বলেন, দেশ স্বাধীন না হলে আজ এতো সুন্দর পুঁজিবাজার উপহার দিতে পারতাম না। স্বাধীনভাবে বাজারকে এগিয়ে নিতে পারতাম না। সংশ্লিষ্ট সবাই সুন্দর ও পরিচ্ছন্ন পুঁজিবাজার গড়তে কাজ করছি। সবাই সহযোগিতা করছেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ, অধ্যাপক মিজানুর রহমান ও আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউশনের (বিআইসিএম) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

/জিএম/এমএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি