কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই

গাজীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ১৮:২৮আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৮:২৮

গাজীপুরের জয়দেবপুর থানায় পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে আসা তানিয়া (২৭) নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের আবু তালেবের মেয়ে।

পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তানিয়া পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। এ সময় তার নিজের ফেসবুক আইডিতে পুলিশের ইউনিফর্ম পরা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করতেন। সে বিবাহিত এবং এক ছেলের জননী।

এক ব্যক্তির কাছে নিজের পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। ছদ্মবেশে বোরকার নিচে পুলিশের পোশাক পরে তিনি থানায় প্রবেশ করেন। এ সময় নিজেকে এসআই পরিচয় দেন ও একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

থানায় কর্তব্যরত ডিউটি অফিসার নারীর কথাবার্তায় সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তখন জয়দেবপুর থানা পুলিশ নিশ্চিত হয় ওই নারীয় ভুয়া পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ইউনিফর্মসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথায় পেয়েছে, কোনও অপরাধে জড়িত ছিল কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম