ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ১৫:০৫আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৫:০৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সর্বশেষ ফোনালাপ ছিল এখন পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে ভালো এবং ‘সবচেয়ে ফলপ্রসূ’ আলোচনা। শনিবার (৫ জুলাই) রাতে প্রচারিত ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন জেলেনস্কি। ব্রিটিশ বাতা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ সম্পর্কে বলতে গেলে, এটা সম্ভবত এই পুরো সময়কালের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো আলাপ ছিল, সবচেয়ে ফলপ্রসূ।’ একদিন আগেই তাদের মধ্যে টেলিফোনে কথা হয়।

তিনি বলেন, ‘আমরা আকাশ প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমি সাহায্য করতে চাওয়ার জন্য কৃতজ্ঞ। প্যাট্রিয়ট সিস্টেমই হচ্ছে ব্যালিস্টিক হুমকি থেকে রক্ষার মূল চাবিকাঠি।’

জেলেনস্কি আরও বলেন, তারা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, যা নিয়ে আগামী বৈঠকগুলোতে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করবেন।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, জেলেনস্কির সঙ্গে ফোনালাপ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় হতাশা প্রকাশ করেছেন তিনি। কারণ তিনি বলেন, মস্কো যুদ্ধবিরতির বিষয়ে আন্তরিক নয়।

জেলেনস্কির অনুরোধে যুক্তরাষ্ট্র কি আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘প্রতিরক্ষার জন্য তাদের এটা দরকার... তারা প্রচণ্ড আঘাতের মুখে আছে, তাদের কিছু না কিছু তো লাগবেই।’

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ এবং অন্যান্য শহরে আকাশ হামলা আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরই রুশ বাহিনী ইউক্রেনের রাজধানীতে ৪০ মাসের যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায়।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের