পদত্যাগ করলেন সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ব্যাংকটির পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার স্থলে আগামী ২৬ সেপ্টেম্বরের পর্ষদ সভায় ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। তিনি বলেন, আমজাদ হোসেন পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি পেয়েছি। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

২০১৩ সাল থেকে টানা নয় বছর ধরে ব্যাংকটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন এসএম আমজাদ হোসেন। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি নানা অভিযোগ উঠে এসেছে। এমন পরিস্থিতিতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ব্যাংকটির পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিলেন। 

পদত্যাগপত্রে আমজাদ হোসেন উল্লেখ করেন, তিনি নতুন চেয়ারম্যানের কাছে স্বাচ্ছন্দ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে প্রস্তুত রয়েছেন।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম