প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের তহবিল থেকে ঋণ নেওয়ার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫

করোনার প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রফতানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের পাঁচ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিল থেকে ঋণ নেওয়ার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, তহবিলের মেয়াদ এক বছর অতিক্রান্ত হওয়ায় অনেকেই তহবিলের আওতায় ঋণ সুবিধা পাচ্ছেন না  বিধায় তাদের রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিতকরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গতিশীলতা আনয়নে গঠিত তহবিলটির লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হতে পারে।

বাংলাদেশ ব্যাংক বলছে, একজন গ্রাহককে তহবিলের মেয়াদকালের ৩ বছরে ওই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় একাধিকবার বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। বাংলাদেশ ব্যাংক আরও বলছে, গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ ৬ মাস মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে। যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।

উল্লেখ্য, তিন বছর মেয়াদি এ স্কিমের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ঋণের সুদহার ৫ শতাংশ।

এর আগে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ ৫ শতাংশ এবং বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর নেওয়া পুনঃঅর্থায়ন সুবিধার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হবে।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল জারি করা বিআরপিডি সার্কুলারে কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত রফতানিমুখি শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট রফতানি ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের রফতানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা দেওয়া হয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে