বাংলাদেশ থেকে আরও সোর্সিং করুন: মার্কিন ক্রেতাদের প্রতি বিজিএমইএ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ২০:৫২আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:৫২

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতাদেরকে বাংলাদেশ থেকে নন-কটন এবং হাই-এন্ড পোশাকসহ আরও পোশাক পণ্য সোর্সিং করার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) গুলশানের বিজিএমইএ পিআর অফিসে টেইলর ভিনটেজ-এর সিইও রিচার্ড রোজেন্থাল  বিজিএমইএ সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তখন বিজিএমইএ সভাপতি এ আহবান জানান।

এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী এবং বাংলাদেশে টেইলর ভিনটেজ এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী খানও উপস্থিত ছিলেন। টেইলর ভিনটেজ যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত পোশাক ব্র্যান্ড।

ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সোশ্যাল কমপ্লায়েন্স প্রভৃতি ক্ষেত্রে অভুতপূর্ব অগ্রগতি বাংলাদেশকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে এবং দেশটিকে ক্রেতাদের কাছে সোর্সিং এর জন্য পছন্দের গন্তব্য করে তুলেছে।

আলোচনায় তিনি পোশাক শিল্পের ভবিষ্যত অগ্রাধিকারগুলো বিশেষ করে নন-কটন এবং হাই-এন্ড পণ্য বিষয়ে শিল্পের ক্রমবর্ধমান হারে গুরুত্বপ্রদানের বিষয়টি তুলে করেন।

/জিএম/এফএ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী