ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ২১:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:০৭

দেশের তৈরি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজধানীর গুলশানের বিজিএমইএ পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে সাক্ষাৎকালে এ সুবিধা চান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

ফারুক হাসান বাংলাদেশি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ তার তৈরি পোশাকশিল্পের জন্য ব্রাজিল থেকে আরও অধিক পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী। তিনি এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

তারা ভ্যালু-অ্যাডেড পোশাক পণ্যের নকশা (ডিজাইন) উন্নয়নে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্রাজিলের সহযোগিতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

সাক্ষাৎকালে ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে তা নিয়ে আলোচনা করেন তারা।

বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাকশিল্পের বিশেষ ইস্যুগুলো বিশেষ করে পণ্যের বৈচিত্র্যকরণ, বাজার বহুমুখীকরণ ও পণ্য উন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ব্রাজিলের রয়েছে বিপুল সংখ্যক ডিজাইনার ও বিশেষজ্ঞ এবং আমাদের রয়েছে বিপুল উৎপাদন ক্ষমতা। যদি বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে বাংলাদেশের পোশাকশিল্পে নকশা তৈরিতে দক্ষতা বিকাশে কাজ করতে পারে এবং ভ্যালু-অ্যাডেড পোশাক তৈরি করে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রফতানি করতে পারে, তবে সেটি উভয় দেশের জন্য লাভজনক হবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী