ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ০৩:১৩আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৩:১৩

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতাকে তৈরি পোশাক শিল্পের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভূরাজনৈতিক অস্থিরতা, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদ এবং গ্যাস-বিদ্যুতের বারবার মূল্যবৃদ্ধি— এইসব মিলিয়ে গার্মেন্ট খাত একাধিক জটিল চ্যালেঞ্জের মুখে পড়েছে।”

বিডার সহযোগিতা কামনা

এই পরিস্থিতি মোকাবিলায় এবং শিল্পের সম্প্রসারণে বিডার সক্রিয় সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি। সাক্ষাতে গার্মেন্ট শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

চট্টগ্রামে এসএমই কারখানার জন্য জমির অনুরোধ

বিজিএমইএ সভাপতি চট্টগ্রামে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি গার্মেন্ট কারখানাগুলোর জন্য জমি বরাদ্দের অনুরোধ জানান। বিডার চেয়ারম্যান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, এ লক্ষ্যে বিজিএমইএ ও বিডার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে, যা এক সপ্তাহের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেবে।

নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান

সাক্ষাতে তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও পরিবেশবান্ধব উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, কারখানাগুলোতে সোলার প্যানেল স্থাপনের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা প্রয়োজন।

এছাড়া গার্মেন্ট বর্জ্য পুনর্ব্যবহার খাতে বিনিয়োগকে উৎসাহিত করতে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন, খাতটিকে করমুক্ত ঘোষণা এবং অনানুষ্ঠানিক শ্রমিকদের তত্ত্বাবধানে আনার দাবিও জানান তিনি।

ঋণ শ্রেণিকরণ নীতি ও বন্ড অডিটে সংস্কারের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতি সংশোধনের দাবি জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “অর্থনৈতিক সংকটে অনেক উদ্যোক্তা সময়মতো কিস্তি পরিশোধ করতে পারেন না। তাদের ৩ মাসের পরিবর্তে ৬ মাসের গ্রেস পিরিয়ড দেওয়া উচিত।”

বন্ড অডিট প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান প্রক্রিয়া সময়সাপেক্ষ ও হয়রানিমূলক। এটি রফতানি কার্যক্রমে বড় প্রতিবন্ধক।” এ সমস্যার সমাধানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২০টি নির্ভরযোগ্য অডিট প্রতিষ্ঠান মনোনয়নের প্রস্তাব দেন তিনি।

পৃথক মন্ত্রণালয়ের প্রস্তাব

টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের বিকাশে পৃথক একটি মন্ত্রণালয় গঠনের উদ্যোগ নিতে বিডার চেয়ারম্যানকে আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী