প্রবাসী ব্যবসায়ীদের কৃষি খাতে বিনিয়োগের আহ্বান কৃষিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ২০:০২আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০:৩৭

প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গত সোমবার (১৫ নভেম্বর) লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময় করার সময় এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মতবিনিময় সভায় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদফতরে মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বিবিসিসিআইর হেড অব অ্যাডভাইজরি বোর্ড শাহগীর বখত ফারুক, প্রেসিডেন্ট বশির আহমেদ, ডিরেক্টর রফিক হায়দার, পাথফাইন্ডারের সিইও ইফতি ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম চৌধুরী নাদেল এবং সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষিপণ্যের বাণিজ্যিক উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে অপার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ করতে হবে। দেশে বিনিয়োগের সব সুবিধা রয়েছে। 

ব্যবসায়ী নেতারা বাংলাদেশ থেকে কৃষিপণ্য রফতানির জন্য কার্গো উড়োজাহাজ ভাড়া বেশি, স্ক্যানিং সমস্যা, কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজের সমস্যাসহ নানা সমস্যা তুলে ধরেন। এ ছাড়া, গ্লোবাল গ্যাপ (উত্তম কৃষিচর্চা) মেনে ফসল উৎপাদন, সংরক্ষণ ও সার্টিফিকেট প্রদানের আহ্বানও জানান তারা।

কৃষিমন্ত্রী বলেন, রফতানি বাড়াতে আধুনিক কৃষিচর্চা মেনে ফসল উৎপাদন, রফতানি উপযোগী জাতের ব্যবহার, আধুনিক প্যাকিং হাউজ নির্মাণ, অ্যাক্রিডিটেড ল্যাব স্থাপনসহ নানা কাজ চলছে। ইতোমধ্যে ২০২৫ সালের মধ্যে ২ লাখ ৫০ হাজার টন আলু রফতানি ও ২০২২-২৩ অর্থবছরে কৃষিপণ্যের রফতানি ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে দুটি খসড়া রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি