তৈরি পোশাক খাতে বিরোধ নিষ্পত্তিতে সাত সদস্যের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ২১:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২১:৫২

তৈরি পোশাক খাতের ক্রেতা, বায়িং হাউজ এবং রফতানিকারকদের মধ্যে যে কোনও সমস্যা বা বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমের নেতৃত্বে সাত সদস্যের কমিটি বাণিজ্য বিরোধ নিরসনে সংশ্লিষ্ট পার্টিগুলোর মধ্যে মধ্যস্থতা

করবে।

এর আগে, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার (৪ জানুয়ারি) গুলশানস্থ বিজিএমইএ অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজিবিএ প্রতিনিধিদলে ছিলেন সভাপতি কে. আই. হোসেন, মহাসচিব মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. আনোয়ার শহীদ এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ (ফেরদৌস)।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক

হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক আশিকুর রহমান (তুহিন)।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প গত চার দশকে বিশ্ব বাজারে একটি পছন্দসই এবং বিশ্বস্ত সোর্সিং হাব হিসেবে গৌরবময় অবস্থান অর্জন করেছে।

তিনি আরও বলেন, এই খাতের সাফল্যে বায়িং হাউজের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

ব্যবসা পরিচালনাকালে সকল পক্ষ এবং সামগ্রিকভাবে শিল্পের জন্য একটি উইন উইন (সকলের স্বার্থ রক্ষাকারী) পরিস্থিতি তৈরি করার জন্য ফারুক হাসান ক্রেতা, বায়িং হাউজ এবং পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতার মনোভাব পোষণের ওপর জোর দেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি