আজ থেকে পুঁজিবাজারে লেনদেন হবে ১০টা-২টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ০৫:১২আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৫:১২

ব্যাংকের সময়ের সঙ্গে মিল রেখে আজ রবিবার (৩ এপ্রিল) থেকে পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বুধবার (৩০ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।

বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী।

সরকার রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় রমজানে ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি