আজ থেকে আর্থিক প্রতিষ্ঠান খোলা সকাল সাড়ে ৯টা থেকে ৪টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ০৫:৪০আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৫:৪১

আজ রবিবার (৩ এপ্রিল) থেকে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জোহরের নামাজের বিরতি থাকবে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। 

দেশের সব তফসিলি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ) আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

বাংলাদেশ ব্যাংক বলছে, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী