চাইলে হতে পারেন মীনা বাজারের অংশীদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১৯:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২১:০২

এখন থেকে চাইলে নিয়ম-নীতি মেনে যে কেউ মীনা বাজারের অংশীদার হতে পারবে। অন্যের বিনিয়োগে মীনা বাজার তার গুণমান বজায় রাখার অঙ্গীকার নিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজি বিজনেস মডেল নিয়ে আসছে। রবিবার (১৭ এপ্রিল) প্রথম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি সইয়ের মাধ্যমে খুলে গেলো সেই নতুন দুয়ার।

কর্তৃপক্ষ বলছে, কোভিড পরবর্তী দেশজুড়ে নতুন উদ্যমে চলমান ও ফ্র্যাঞ্চাইজি মডেলে আরও অনেক এলাকায় মীনা বাজার খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার মীনা বাজারের প্রধান কার্যালয়ে প্রথম ফ্র্যাঞ্চাইজি উদ্যোক্তা প্রকৌশলী আবদুল মান্নানের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই মডেলে প্রথম মীনা বাজারটি হবে রাজধানীর শনির আখড়ায়।

স্বাক্ষর শেষে মীনা বাজারের প্রধান নির্বাহী (সিইও) শাহীন খান বাংলা ট্রিবিউনকে বলেন, কোভিডের কারণে গত কয়েক বছর আমাদের এক্সপানশন থেমে ছিল। কোভিড পরবর্তী দেশজুড়ে আমাদের আউটলেট সম্প্রসারণের উদ্যোগ নিতে যাচ্ছি। এটা মীনা বাজার নিজের ফান্ডে যেমন করবে, তেমন ফ্র্যাঞ্চাইজিদের নিয়েও করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ (১৭ এপ্রিল) প্রথম চুক্তিটি হলো। 

তিনি আরও বলেন, যারা আগ্রহী তাদের আহ্বান জানাচ্ছি—বিনিয়োগ করে মীনা বাজারের অংশীদার হতে।

/ইউআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ব্যাংকের এফডিআর ছেড়ে এখন ট্রেজারি বিল-বন্ডে ঝুঁকছে সাধারণ মানুষ
সুকুক বিনিয়োগে মাশুল নির্ধারণ, প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ–আমিরাত সম্পর্ক জোরদারে আশাবাদ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান