৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে লাগবে রিটার্ন দাখিলের প্রমাণপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৪:৫৯আপডেট : ২৫ জুলাই ২০২২, ২০:২৯

পাঁচ লাখ টাকার বেশি ডাকঘর সঞ্চয় ও জাতীয় সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা নেওয়ার জন্য এই নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোকে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব সমূহ ও সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট ইস্যু অফিসে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে।

এতদিন টিআইএন দাখিল করার নিয়ম ছিল। নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে সঞ্চয়পত্র কিনতে টিআইএন দাখিল করতে হবে না।

এক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র, অথবা করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটর সনদপত্র অথবা উপ কর কমিশনারের নিকট থেকে ইস্যুকৃত সনদ পত্র জমা দিতে হবে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে টিআইএন দাখিল করতে হবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি