৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপোর কার্যক্রম বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১

মহামারি করোনার বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর ধার নেওয়া বিশেষ রেপোর (পুনঃক্রয় চুক্তি) মেয়াদ ২৮ দিন থেকে প্রায় ১৩ গুণ বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছিল। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপোর কার্যক্রম বাতিল করলো বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ৩৬০ দিন মেয়াদী বিশেষ রেপোর কোনও চাহিদা পরিলক্ষিত না হওয়ায় এ সংক্রান্ত আগের সার্কুলারটি বাতিল করা হলো।

এর আগে ২০২০ সালের ১৩ মে করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তারল্য জোগান দিতে বিশেষ রেপোর মেয়াদ ২৮ দিন থেকে ৩৬০ দিন করা হয়েছিল।

বিশেষ এ রেপো নেওয়ার জন্য প্রচলিত নিয়মে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকে বিড দাখিল করতে হতো। অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ধারণ করা এসএলআরের অতিরিক্ত সরকারি সিকিউরিটিজ বাংলাদেশ ব্যাংকে জামানত রেখে অর্থ নিতে হতো। একটি প্রতিষ্ঠান ট্রেজারি বিলের অভিহিত মূল্যের ৮৫ শতাংশ এবং ট্রেজারি বন্ডের অভিহিত মূল্যের ৯৫ শতাংশ রেপো নিতে পারতো।

/জিএম/এমএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী