ক্রেডিট কার্ডের লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১২

২০ লাখ পর্যন্ত ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪ এ এর উপধারা ৪-এর প্রদত্ত ক্ষমতাবলে করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হলো।

এই নির্দেশনা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অন্যান্য অর্থবছরগুলোতে শুধু কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ দেখালেই ক্রেডিট কার্ড পাওয়া যেতো। তবে চলতি অর্থবছরের বাজেটে টিআইএনের বিপরীতে নিয়মিত রিটার্ন জমা দেওয়া হচ্ছে কি না, তারও প্রমাণপত্র দেখানো বাধ্যবাধকতা আরোপ করে সরকার। আর রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়া ক্রেডিট কার্ড দিলে সংশ্লিষ্ট ব্যাংককে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানারও বিধান করা হয়। ক্রেডিট কার্ড ছাড়া আরও ৩৭ ধরনের সেবা পেতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র ব্যাংকে দেখাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখের বেশি। কিন্তু বার্ষিক রিটার্ন জমা দেন ২৫ লাখের মতো। প্রায় অর্ধকোটি টিআইএনধারী রিটার্ন দাখিল করেন না। তাদের জন্য ক্রেডিট কার্ড এবং ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের