২০ লাখ টাকার কম ঋণে রিটার্নের প্রমাণপত্র লাগবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫

চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নিতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এই বিধান আগামীবছর ৩০ জুন পর্যন্ত শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকার সীমা পর্যন্ত নেওয়া ক্রেডিট কার্ডেও এই প্রমাণপত্র জমার বিধান শিথিল করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪ এ এর উপধারা ৪-এর প্রদত্ত ক্ষমতাবলে করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হলো।

এই নির্দেশনা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অন্যান্য অর্থবছরগুলোতে শুধু কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ দেখালেই ক্রেডিট কার্ড পাওয়া যেতো। তবে চলতি অর্থবছরের বাজেটে টিআইএনের বিপরীতে নিয়মিত রিটার্ন জমা দেওয়া হচ্ছে কি না, তারও প্রমাণপত্র দেখানো বাধ্যবাধকতা আরোপ করে সরকার। এই সুবিধাসহ ব্যাংকের ৩৮ ধরনের সেবা পেতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখের বেশি। কিন্তু বার্ষিক রিটার্ন জমা দেন ২৫ লাখের মতো। প্রায় অর্ধকোটি টিআইএনধারী রিটার্ন দাখিল করেন না। তাদের জন্য ক্রেডিট কার্ড এবং ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছিল।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি