ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১৫:৪১আপডেট : ০৯ মে ২০২৫, ১৫:৪৮

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের গুজরাটে আটক তথাকথিত বাংলাদেশি নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে পুশব্যাকের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ অবস্থায় সীমান্তের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে ভারতের গুজরাটে আটক তথাকথিত বাংলাদেশি নাগরিকদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছেন। এতে করে বাংলাদেশ সীমান্তে টহল বৃদ্ধির পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির সদস্যরা।

আজ দুপুরে কসবা উপজেলার খাদলা সীমান্ত ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যরা টহল বৃদ্ধির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন। এ সময় খাদলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মাসুদুর রহমান বলেন, ‘আমার অধীনে কসবা খাদলা বিওপির ২০৪৯ থেকে ২০৫৩ পিলার এলাকা। এই এলাকায় খাদলা বিওপির সকল টহলদল যথাযথভাবে টহল দিচ্ছে। ভারতের গুজরাট থেকে আটক বাংলাদেশিদের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা এলাকার সাধারণ মানুষকে নিয়ে আমরা সভা সমাবেশ করেছি। আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরাও সবসময় প্রস্তুত আছে। সীমান্তে যেকোনও ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘পুশব্যাক হতে পারে এমন গোপন তথ্য পাওয়ার পর আমরা জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও টহল জোরদার করেছি। বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী