সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫

‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’ এ ছয়টি পৃথক ক্যাটাগরিতে দক্ষিণ এশিয়ার ‘বেস্ট ব্যাংক’ হিসেবে পুরস্কার অর্জন করেছে এনআরবিসি ব্যাংক।

প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে কম খরচে উদ্ভাবনী ব্যাংকিং সেবা, সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্তকরণ ও করোনা মহামারির মধ্যে ঘুরে দাঁড়ানোর সফল প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ ‘ব্র্যান্ড এক্সিলেন্স ইন বিএফআইএস’, ‘বেস্ট ইউজ অব আইটি অ্যান্ড টেকনোলজি’, ‘বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি’, ‘বেস্ট ইউজ অব সিএসআর প্র্যাকটিস ডিউরিং প্যানডেমিক’,‘মোস্ট ইনোভেটিভ কোভিড রেসপন্স’ এবং ‘বেস্ট বিজনেস রেসপন্স টু দি ক্রাইসিস’ শীর্ষক ৬টি পুরস্কার অর্জন করেছে ব্যাংকটি। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়ার হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান। এসময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এনআরবিসি ব্যাংকের এএমডি কাজী মো. তালহা, ডিএমডি কবীর আহমেদ ও হারুনুর রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক, কর্মকর্তা, মানুষ ও সমাজের কল্যাণে ব্যবসা, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতায় ক্ষেত্রে দক্ষিণ এশীয় অঞ্চলে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ এনআরবিসি ব্যাংককে এসব পুরস্কার প্রদান করা হয়েছে। সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে করপোরেট জগতের অসাধারণ উদ্যোগগুলোকে উৎসাহিত করে।

পুরস্কার অর্জনে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত করে উদ্ভাবনী ব্যাংকিং সেবায় গ্রাহকদের কাছে সেরা ব্যাংক হিসেবে পরিচিতি অর্জন করেছে এনআরবিসি ব্যাংক। মানুষের প্রয়োজনীয় সকল সেবা আমরা মানুষের দোঁর-গোড়ায় পৌঁছে দিচ্ছি। এজন্য ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করছি। ঘরে বসে সব ধরনের ব্যাংকিং সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারছেন গ্রাহকরা। এই পুরস্কার আমাদের গণমুখী উদ্ভাবনী কর্মকান্ডের স্বীকৃতি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। সারাদেশে মোট ৯৩টি শাখা ও ৬৪৪টি উপশাখার মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি