গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সঙ্গে এফবিসিসিআই'র চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৯

যুক্তরাষ্ট্রের মূল ধারার অর্থনীতি ও বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাড়াতে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি সই করেছে এফবিসিসিআই।

রবিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভিশন ও বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ শীর্ষক সেমিনারে এই চুক্তি সই হয়। চুক্তিতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সভাপতি মার্ক জেফ সই করেন।

এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৪ সালে বাংলাদেশ সর্বোচ্চ ৯.৬% প্রবৃদ্ধি অর্জন করেছিলো। বিগত দশকে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতির পরেও প্রবৃদ্ধি অর্জনে বঙ্গবন্ধুর রেকর্ড এখনও অটুট রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বৈদেশিক নীতি মূলত বঙ্গবন্ধুর মৌলিক মূল্যবোধ ও দর্শনের সফল প্রতিফলন বলে মন্তব্য করেন সভাপতি।

বেসরকারি খাতকে শক্তিশালী ও আধুনিক করতে বাংলাদেশ বেশকিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। যা দেশের শিল্পায়ন ও রফতানিনির্ভর প্রবৃদ্ধি অর্জনকে নিশ্চিত করেছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মো. জসিম উদ্দিন।

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পেয়ে এসেছে বলে মন্তব্য করেন সভাপতি। এসময় মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যও আমদানির আহ্বান জানান তিনি।

/জিএম/এমএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী