১৪ দিনের সফরে ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ০৯:৩০আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৯:৫৬

বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয় নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল ১৪ দিনের সফরে ঢাকায় আসছে। আগামী বুধবার (২৬ অক্টোবর) আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছাবে। শুক্রবার (২১ অক্টোবর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর বাংলাদেশ সফর করবে প্রতিনিধিদল। এই সফরে আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বা এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির আওতায় ঋণ চুক্তিতে পৌঁছানো নিয়ে আলোচনা হবে। 

সেইসঙ্গে আইএমএফের নতুন উদ্যোগ রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় বাংলাদেশ ঋণসহায়তা পাবে কিনা, সে বিষয়েও আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইএমএফ বলছে, বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোকে এই ঝুঁকি মোকাবিলায় দীর্ঘ মেয়াদে ঋণসহায়তা দেওয়ার জন্য আরএসএফ গঠন করেছে সংস্থাটি।

আইএমএফ বলছে, তাদের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে সরকারের পাশাপাশি অন্যান্য অংশীদারের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে এটি প্রথম পদক্ষেপ এবং এই আলোচনা আগামী কয়েক মাস অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

কত দিনে মিলবে আইএমএফের ঋণ 

আইএমএফ-এর ঋণ পেতে বাংলাদেশকে যেসব শর্ত মানতে হতে পারে 

আইএমএফ চাপ দিলেও উঠবে না সুদহারের সীমা 

আইএমএফ থেকে ঋণের প্রস্তাব পাইনি, আমরাও দেইনি: অর্থমন্ত্রী

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী