চলতি মূলধনের ঋণ পণ্য মজুতে ব্যবহার করা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ১৮:৫২আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৯:২৫

চলতি মূলধন হিসেবে নেওয়া ঋণ কোনভাবেই পণ্য মজুতের  উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

মঙ্গলবার (৮ নভেম্বর) কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতে (সিএমএসএমই) পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২৫ হাজার কোটি টাকার ঋণ বা বিনিয়োগ বিতরণে নীতিমালা সহজীকরণের সার্কুলারে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চাহিদার প্রেক্ষিতে উৎপাদন ও সেবা খাতে প্রদেয় মেয়াদী ঋণের পাশাপাশি চলতি মূলধন হিসেবে বিতরণকৃত ঋণও এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন প্রাপ্তির জন্য যোগ্য মর্মে বিবেচিত হবে। তবে, প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্তৃক মোট বিতরণকৃত ঋণের ৪০ শতাংশের বেশি চলতি মূলধন খাতে পুনঃঅর্থায়নের জন্য যোগ্য বিবেচিত হবে না এবং চলতি মূলধন হিসেবে প্রদত্ত ঋণ কোনভাবেই পণ্য মজুতের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

প্রসঙ্গত, আমদানি বিকল্প পণ্য উৎপাদনসহ সেবা খাতে অধিক সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদেরকে অপেক্ষাকৃত স্বল্প সুদে ও সহজ শর্তে মেয়াদী ঋণ সুবিধা নিশ্চিত করতে “সিএমএসএমই খাতে মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’’ নামক ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমান চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তারাও নতুন করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দেশের অর্থনীতির গতি চলমান রাখার লক্ষ্যে সময়োপযোগী বিভিন্ন কর্মকাণ্ডে উদ্যোক্তাদের মেয়াদী ঋণের পাশাপাশি চলতি মূলধন ঋণের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্তৃক তাদের গ্রাহকদের ওই চাহিদা পূরণে অর্থায়ন করার প্রয়োজনীয়তা পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে উৎপাদন খাতের পাশাপাশি ব্যবসা (ট্রেড) খাতেও ঋণ চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে সংজ্ঞায়িত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে প্রদত্ত মেয়াদী ঋণ এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন প্রাপ্তির জন্য যোগ্য মর্মে বিবেচিত হবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ স্কিমের আওতায় তাদের কর্তৃক বিতরণকৃত মোট ঋণের ন্যূনতম ৬৫ শতাংশ উৎপাদন ও সেবা খাতে এবং সর্বোচ্চ ৩৫ শতাংশ ব্যবসা খাতে বিতরণ করতে পারবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী