দুই ইসলামি ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:৩৩

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক দুটির বিষয়ে ঋণ বিতরণ ও বিভিন্ন অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই আলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন ও অনিয়ম যাতে না হয়, সেসব দেখার জন্য দুই ব্যাংকেই দুজন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহকে। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তারা দুজন এ দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ব্যাংক দুটি থেকে বড় অঙ্কের ঋণ অনিয়মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংক দুটিতে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী