পাটশিল্পে বকেয়া ঋণ পরিশোধে বিশেষ সুবিধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ২১:০৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২১:২৮

পাটশিল্পে বকেয়া ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নীতি ও প্রণোদনা শাখা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর চিঠি পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের নীতি ও প্রণোদনা শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতে হবে। গত বছরের জুন পর্যন্ত পাটশিল্পে ঋণ দায়ের সুদ ও আসল পৃথক ব্লক হিসাবে স্থানান্তর করতে হবে। এ ঋণ পরিশোধে ১০ বছর সুবিধা পাবে। ঋণ ব্লক সুবিধা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতে হবে, তবে ঋণ পরিশোধ পুনর্নির্ধারণের ক্ষেত্রে কোনও প্রেস পিরিয়ড থাকবে না।

উল্লেখ্য, গত ৪ এপ্রিলের নির্দেশনায় পাটশিল্পের অনিয়মিত ব্যাংক ঋণ ব্লক হিসাবে স্থানান্তর করে ১০ বছরের পরিশোধ সুবিধা দিতে বলা হয়। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আগে প্রজ্ঞাপনও দেওয়া হয়। আর এসব সুবিধা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে