নোটের সৌন্দর্যকে সমাজের প্রতিচ্ছবি বলছে বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ২০:০১আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২০:০৪

প্রচলিত নোটের সৌন্দর্য ও গুণগত মানের উপর সে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক চিত্র প্রতিফলিত হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালায় এই কথা বলা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে অবগতির জন্য নীতিমালাটি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ২৮ ধারা মোতাবেক বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা অনুমোদন করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, ক্লিন নোট পলিসি প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়ন একটি দক্ষ মুদ্রা ব্যবস্থাপনা পরিচালনায় গুরুত্বপূর্ণ। নীতিমালায় উল্লেখ করা হয়, এই পরিচ্ছন্ন ব্যাংক নোট নীতিমালার উদ্দেশ্য বাজারে নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্ন নোট প্রচলন নিশ্চিত করা। সৃষ্ট বা ব্যবহারের কারণে ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ড্যাম, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখা-লেখি, স্বাক্ষরযুক্ত, বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোট প্রত্যাহার করা। প্রত্যাহারকৃত নোটের বিপরীতে পরিচ্ছন্ন নোটের মাধ্যমে প্রতিস্থাপন করা। বাজারে প্রচলিত নোটের স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা। বাজারে পর্যাপ্ত পরিমাণে পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী