সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৬:৫৮আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৬:৫৮

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছে।

বুধবার (১ নভেম্বর) রিয়াদে সৌদি আরব সরকারের বৈদেশিক বাণিজ্য বিষয়ক গভর্নরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে এফবিসিসিআই'র ব্যবসায়ী প্রতিনিধি দল। সাক্ষাৎকালে সৌদি আরবের ব্যবসায়ীদের উদ্দেশে এই আহ্বান জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহসভাপতি খায়রুল হুদা চপল, মো. মুনির হোসেন প্রমুখ।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, দক্ষিণ এশীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্য এবং শিল্প স্থাপনের জন্য বাংলাদেশ বর্তমানে একটি উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে সারাদেশে আধুনিক ও উন্নত মাল্টি-মোডাল কানেক্টিভিটিসহ উন্নত অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বেসরকারি খাতকে সাথে নিয়ে কাজ করছে সরকার। গুণগত জ্বালানি এবং লজিস্টিকস সেবা উন্নয়নে গুরুত্ব বাড়ানো হয়েছে। এসব বিবেচনায়, সৌদি আরবের ব্যবসায়ী এবং উদ্যোক্তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, "সরকারের উদ্যোগে বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। এসব অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা প্রদান করছে সরকার। পাশাপাশি, জিটুজি এবং বিটুবি'র ভিত্তিতেও বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। সৌদি আরবের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসলে বেসরকারি খাতের অভিভাবক হিসেবে এফবিসিসিআই তাদের সার্বিক সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।"

এ সময় সৌদি সরকারের বৈদেশিক বাণিজ্য বিষয় গভর্নর আব্দুল রহমান আল-হারবি বলেন, বাংলাদেশ সরকার বেসরকারি খাতের জন্য নীতি সহায়তা প্রসারিত করলে নিশ্চয়ই সৌদি আরবের ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগে আগ্রহী হবে বলে আমার বিশ্বাস। দু'দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সৌদি সরকারও আন্তরিক থাকবে বলে আশ্বাস দেন তিনি।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সৌদি সরকারের বেসরকারি খাত বিষয়ক দফতরের জেনারেল ম্যানেজার কোহতান এফ. আল-দাগাইথার, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মো. আবুল হাসান মৃধা, ইকোনমিক মিনিস্টার মুর্তুজা জুলকার নাঈন প্রমুখ।

উল্লেখ্য, এফবিসিসিআই থেকে ৩৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সাত দিনের সফরে সৌদি আরব গেছেন। সেখানে তারা ব্যবসায়ী পর্যায়ে একাধিক বৈঠকসহ পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৮ নভেম্বর দেশে ফিরবেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি