বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় মঙ্গোলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৫১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২০:০২

মঙ্গোলিয়ায় দক্ষ জনশক্তি রফতানিসহ বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বুধবার (৩১ জানুয়ারি) এফবিসিসিআই’র গুলশান কার্যালয়ে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গ্যানবোল্ড দ্যামবাজাভের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে প্রাচীনকাল থেকে বাণিজ্যিক সম্পর্ক বজায় রয়েছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু সম্ভাবনাময় খাত রয়েছে। যেগুলো নিয়ে কাজ করলে উভয় দেশই দারুণভাবে লাভবান হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্য, পাদুকা, ওষুধ, প্লাস্টিক আসবাবপত্র, হোম টেক্সটাইল, সিরামিক পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক পণ্য এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে সুখ্যাতি অর্জন করেছে। মঙ্গোলিয়ায় এসব পণ্য রফতানিতে বিশাল সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী নানান উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে দেশব্যাপী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ এবং সেখানে শিল্প স্থাপনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ কর সুবিধা প্রদান, ওয়ান স্টপ পরিষেবা প্রভৃতি। এসব পদক্ষেপ দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে।

এসময় কৃষি, তৈরি পোশাক ও নির্মাণ খাতের জন্য বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গ্যানবোল্ড দ্যামবাজাভ। তিনি বলেন, মঙ্গোলিয়ার জনসংখ্যা অনেক কম হলেও চাষাবাদের অনেক জমি রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে লাভবান হতে পারে বাংলাদেশ ও মঙ্গোলিয়া।

তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের জন্য কাঁচামালের অন্যতম বড় উৎস হতে পারে মঙ্গোলিয়া। পাশাপাশি পর্যটন খাত নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এসময় তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের মঙ্গোলিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান।

এসময় এফবিসিসিআই পরিচালক কাওসার আহমেদ, এফবিসিসিআই আন্তর্জাতিক উইংয়ের কনসালটেন্ট অ্যাম্বাসেডর মাসয়ূদ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী