জনতা ক্যাপিটালের প্যানেল ব্রোকার হলো ইউএফসিটিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৭

সরকারি মার্চেন্ট ব্যাংক জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্যানেল ব্রোকার হলো দেশের শীর্ষ প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ইউএফটিসিএল)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মতিঝিলে জেসিআইএলের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির প্যানেল ব্রোকার সেবা প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির অধীনে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকরা ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ইউএফটিসিএল) লিমিটেডের মাধ্যমে সব ধরনের ব্রোকারেজ পরিষেবা গ্রহণ করতে পারবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী শহীদুল হক এবং ইউএফসিটিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আওয়াল।

চুক্তি সই অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, ইউএফটিসিএলের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান জাভেদ চৌধুরী, ওএমএস সেবাদানকারী প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সিইও মো. জাবেদ হোসেন, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক শিবেষ কীর্ত্তনীয়া, সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম খোকন, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমীন এবং প্রিন্সিপাল অফিসার সীদরাতুল ইসলাম।

উল্লেখ্যে, চুক্তিতে দুপক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক স্থাপিত হবে। পুঁজিবাজারে ধারাবাহিকতা রক্ষায় জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) ও ইউএফটিসিএলের মধ্যকার চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের