স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ২১:০৯আপডেট : ২১ মে ২০২৪, ২১:০৯

সাবেক অতিরিক্ত সচিব এস কে মো. রেজাউল ইসলামকে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সোমবার (২০ মে) এ সংক্রান্ত আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

নতুন নিয়োগ পাওয়া প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রশাসক বিমা আইন-২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। চিঠিতে বলা হয়েছে, কোম্পানির ব্যাংক হিসাব প্রশাসক ও অন্য কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।

বিমা নিয়ন্ত্রক সংস্থার জারি করা চিঠিতে বলা হয়েছে, স্বদেশ ইসলামী লাইফ পাঁচ মাসের বেশি সময় ধরে কোম্পানির সিইও পদ শূন্য রেখে বিমা আইন-২০১০ এর ৮০ (৪) ধারা লঙ্ঘন করেছে।

বিমা আইন-২০১০ এর ৮০(৪) ধারায় বলা হয়েছে, কোনও বিমা কোম্পানির প্রধান নির্বাহী পদ একটানা তিন মাসের বেশি খালি রাখা যাবে না।

এ প্রসঙ্গে আইডিআরএ'র মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, সিইওর অনুপস্থিতি কোম্পানির প্রশাসনিক কাজকে বাধাগ্রস্ত করছে, এ কারণে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, একটি কোম্পানির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ করা হয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর
গ্রাহক ঠকানোর মহোৎসব (পর্ব ২)দেদার লুটপাট করেছেন বিমা কোম্পানির মালিকরা
নন-লাইফ বিমাকারী ব্যক্তির এজেন্ট লাইসেন্স স্থগিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি