পৃথক দুর্ঘটনায় দিনাজপুরের সড়কে ঝরলো ৩ জনের প্রাণ

দিনাজপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ১০:২৭ আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:২৭

দিনাজপুরের ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর থেকে একটি মোটরসাইকেলে করে দুজন ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার রামপুর জগন্নাথপুর এলাকার আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও একই এলাকার মোতালেব (৩৩)।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কাজ করছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে, সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্ব পার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম