অর্ধবার্ষিকীতে ৩০ শতাংশ ইপিএস বেড়েছে রূপালী ব্যাংকের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ আগস্ট ২০২৪, ১৩:০০আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৩:০০

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদ ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি-জুন ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা যা গতবছর একই সময়ে ছিল ৭৯ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ৮৭ পয়সা যা গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা। 

প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩০ শতাংশ। সমন্বিতভাবে আলোচ্য তিন মাসে ইপিএস হয়েছে ৪৫ পয়সা যা গত বছরের একই সময়ে ছিল  ৪২ পয়সা।  এককভাবে এপ্রিল-জুন তিন মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা যা গত বছর একই সময়ে ছিল ৩৬ পয়সা।

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকটি ২০২৩ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ স্টক ডেভিডেন্ট প্রদান করেছে। এক সময় পিছিয়ে পড়া ব্যাংকটি ২০২২ সালের আগস্টের পর থেকে ইউটার্ন নিয়ে ধারাবাহিকভাবে প্রতি প্রান্তিকেই শেয়ার প্রতি আয় বেড়েছে। 

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫০ টাকা।

/ইউএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী