শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তার একাত্মতা ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৪, ০৫:১৮আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৫:১৮

এবার সরকারি কর্মকর্তা হিসেবে সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। তিনি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগ এনে এর প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

মো. নজরুল ইসলাম নামে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চেয়ে ব্যাংক খাতের দুরবস্থার বিষয়টি তুলে ধরেছেন আরেকটি মন্তব্যে।

নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। তিনি কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত এবং একটি প্রকল্পের পরিচালক। ফেসবুকে নজরুল ইসলামের প্রোফাইল ছবি লাল করে দেওয়া। গত বৃহস্পতিবার তিনি প্রোফাইলের ছবি লাল করে দেন।

ওই কর্মকর্তা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জনগণের কাছে দায়বদ্ধ। এই ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর গর্ভনেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে।’ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারের সরাসরি হস্তক্ষেপে ব্যাংকিং খাতের ওপর প্রভাব পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি লেখেন, ‘আমার জন্য দোয়া চাই, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চাই।’

/জিএম/ইউএস/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে