ডেপুটি গভর্নরদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ১৮:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৮:১৫

বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের যে দাবি করেছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের শপথের পর এ নিয়ে সিদ্ধান্ত হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এছাড়া কর্মচারীদের দাবি-দাওয়া সরকারের কাছে পেশ করবে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা শুরু হয়। কর্মচারীদের চাপের মুখে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর সাদা কাগজে পদত্যাগের জন্য সই দেন। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, তারা পদত্যাগপত্র কার কাছে দিয়েছেন? তাদের নিয়োগ দিয়েছে সরকার। পদত্যাগপত্র দিতে হলে সরকারের কাছেই দিতে হবে। অন্য কারও কাছে তারা পদত্যাগপত্র দিতে পারেন না।’

অন্তর্বর্তী সরকার গঠিত হতে আরও সময় লাগলে কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেজবাউল হক বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে দুই ধরনের কাজ হয়; প্রথমত, দৈনন্দিন কার্যক্রম; দ্বিতীয়ত, নীতিগত। দৈনন্দিন কার্যক্রম বিভাগীয় প্রধানরাই চালিয়ে নিতে পারেন। কিন্তু সরকার না থাকলে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত হয় না। এখন মূলত দৈনন্দিন কার্যক্রমই চলবে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কর্মস্থলে না আসা প্রসঙ্গে মেজবাউল হক বলেন, গভর্নর ছুটিতে আছেন; এখন ডেপুটি গভর্নরেরা দায়িত্ব পালন করে যাবেন।’

মেজবাউল হক উল্লেখ করেন, ‘বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা আজ প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, পে স্কেল, সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধ ইত্যাদি। এসব অসন্তোষের কারণে কর্মচারীরা কেন শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন?’

এস আলম গ্রুপের মালিকানাধীন সাতটি ব্যাংকের বিষয়ে মেজবাউল হক বলেন, ‘এই সাতটি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি আছে। বিশ্বের কোথাও কোনও ব্যাংক চলতি হিসাবের ঘাটতি নিয়ে চলতে পারে, এমন নজির নেই বলেই দেখা যায়।’

স্বায়ত্তশাসন প্রসঙ্গে মেজবাউল হক বলেন, ‘এসব কিছু এখন নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। তারা যে নির্দেশনা দেবে, তার ওপর। আইনি সংস্কারের কথা আমরা বলেছি; আজ যারা পদত্যাগের দাবি করেছেন তাদের আইনের ফাঁক ফোকর খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।’

/জিএম/আরকে/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী