অর্থ অপচয় বন্ধের আহ্বান উপদেষ্টা ড. সালেহউদ্দিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৪, ১৩:১৯আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪:৪৬

সরকারি বিভিন্ন প্রকল্পে অর্থ অপচয় বন্ধ করার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘প্রকল্পের বাস্তবতা ও বরাদ্দ কী হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। বাইরের টাকা ইচ্ছেমতো খরচ নয়। স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া কিছু চলবে না।’

মঙ্গলবার (১৩ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসিতে পরিকল্পনা কমিশন, মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থছাড় বড় হয়, তাই এ বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।‘

বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে চিন্তা করার কারণ হলো, অনেক প্রকল্প পরিচালক চার প্রকল্পের দায়িত্বে। চারটি প্রকল্পে দায়িত্ব মানে চারটি গাড়ি; এটা চলবে না। আমি অ্যাসেস (মূল্যায়ন) করে দেবো। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। ক্লাইমেট বিরাট ব্যাপার, বন্যা হয়, পরিবেশের নামে অনেক টাকা খরচ হয়। প্রকল্পে সমন্বয়হীনতা আছে, এটা দূর করতে হবে।’

মূল্যস্ফীতি প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথাব্যথা আছে। সাপ্লাইচেইন নেই। ৬ টাকার বেগুন ৮০ টাকা টাকা হয়ে যায় কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করবো। চাঁদা নেওয়ার জন্য যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, পরিবহনে টাকা তোলে, তাদের বলবো দাঁড়িয়ে থাকবেন না।’

/জিএম/ইউএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী