দেশি পণ্যের বিদেশি বিজ্ঞাপনে বিল পরিশোধ সহজ হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ২৩:১০আপডেট : ১৭ জুন ২০২৫, ২৩:১০

দেশি পণ্যের আন্তর্জাতিক প্রচার ও ব্র্যান্ডিং সহজ করতে বিদেশি এজেন্ট বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিল পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রায় এই বিল পরিশোধ করতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি এজেন্টের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বিল পরিশোধের সময় বৈধ চুক্তিপত্র, ইনভয়েস, ট্যাক্স কর্তনের প্রমাণ, খরচের বিস্তারিত বিবরণী এবং পাওনা পরিশোধের অঙ্গীকারনামা ব্যাংকে সংরক্ষণ করতে হবে। বিলের পরিমাণ যদি চুক্তির তুলনায় বেশি হয়, তাহলে সেই অতিরিক্ত অর্থ ফেরত আনার সুস্পষ্ট পদ্ধতিও চুক্তিতে থাকতে হবে।

বিজ্ঞাপন সংস্থাগুলোর পাওনা পরিশোধের জন্য বিদেশি এজেন্টদের আবেদন সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে। ব্যাংক ওই বিল যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক মনে করলে বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করতে পারবে।

এছাড়া, অর্থপাচার প্রতিরোধে ব্যাংকগুলোকে লেনদেনসংক্রান্ত সব নথিপত্র সংরক্ষণ করতে হবে এবং নিয়মিতভাবে এর অনুলিপি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ মনে করছে, এই উদ্যোগের ফলে দেশীয় পণ্যের আন্তর্জাতিক প্রচার আরও সহজ হবে, নতুন বাজার তৈরির সুযোগ বাড়বে এবং রপ্তানিমুখী খাত ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি