‘ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না’, আশা এনবিআর চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুন ২০২৫, ১৩:৩৬আপডেট : ৩০ জুন ২০২৫, ১৩:৩৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে রাষ্ট্রীয় স্বার্থে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এনবিআরকে আর এমন সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।’

সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে এ ধরনের সমস্যায় আর যেতে হবে না। সবাই অতীতের মতো দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করবে—এটাই আমার আহ্বান।’

তিনি জানান, সোমবার (৩০ জুন) সকাল পর্যন্ত চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি।

‘গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এ বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হবে। আগামী কয়েক দিনে আরও কিছু রাজস্ব জমা হবে। চূড়ান্ত হিসাব পেতে ২-৩ সপ্তাহ সময় লাগবে, তবে আমরা আশাবাদী, গত বছরের চেয়ে বেশি আদায় হবে’, বলেন এনবিআর চেয়ারম্যান।

তবে গত কয়েক দিনের আন্দোলনের কারণে রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় কিছুটা ধাক্কা লেগেছে বলেও স্বীকার করেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের শুরুতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৫ হাজার কোটিতে নামিয়ে আনা হয়।

এই প্রেক্ষাপটে শুধু এনবিআরের রাজস্ব আদায়েই ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশঙ্কা করছে, যা এনবিআরের ইতিহাসে রেকর্ড ঘাটতি হিসেবেও বিবেচিত হতে পারে।

চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে ভবিষ্যতের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।’

/জিএম/ইউএস/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের