বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামকে ছুটিতে পাঠানো হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ০৯:০৭আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯:০৭

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে ছুটিতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এ তদন্ত পরিচালনা করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহীনুল ইসলামকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক সমালোচনার পরপরই কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নেয়।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে আর দেখা যায়নি। একাধিকবার ফোন করেও সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। তবে কিছু সংবাদমাধ্যমে শাহীনুল ইসলাম মন্তব্য করেছেন, তাকে হেয় করার উদ্দেশ্যেই ভিডিওটি ছড়ানো হয়েছে।

গত জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দুই বছরের জন্য বিএফআইইউ প্রধান হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম।

/জিএম/আরকে/
সম্পর্কিত
শেখ হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
বিএফআইইউ’র প্রধান হলেন ইখতিয়ার উদ্দিন মামুন
সর্বশেষ খবর
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত