বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৫, ১২:৪৭আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৭

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ রয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ হন তিনি। সর্বশেষ তার অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ এলাকায় ওইদিন দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনও সন্ধান মেলেনি।

জানা গেছে, রবিবার সকালে তিনি নিয়মিত অফিসে যোগ দেন। তবে দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি সহকর্মী এক কর্মকর্তাকে শেষবারের মতো একটি বার্তা পাঠান, যেখানে ছোট বোনের জন্য চাকরির অনুরোধ জানিয়ে লিখেছিলেন– ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’ এই বার্তাটি থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

সহকর্মীদের বরাতে জানা গেছে, নাঈম রহমান দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন এখন দারুণ উদ্বেগে অপেক্ষা করছেন। কেউ যদি তার কোনও খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।

ইতোমধ্যে নাঈম রহমানের নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

/জিএম/আরকে/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী