দুর্বল পাঁচ ব্যাংকের আমানতকারীরা আজ থেকে টাকা তুলতে পারবেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৩১

দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা  বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি ও সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত এককালীন উত্তোলন করা যাবে। ২ লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি তিন মাস পর ১ লাখ টাকা করে সর্বোচ্চ ৭ লাখ টাকা তোলার সুযোগ থাকবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য হবে না।

টাকা উত্তোলনে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৭ লাখ টাকার বেশি আমানত পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে, যেখানে ব্যাংক রেটের চেয়ে এক শতাংশ কম, অর্থাৎ তিন শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ব্যক্তি আমানতকারীরা দুই বছর পর সম্পূর্ণ টাকা তুলতে পারবেন।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, জয়েন্ট ভেঞ্চার ও বহুজাতিক কোম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে।

চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও তিনবার নবায়নের পর উত্তোলনযোগ্য হবে। আর ছয় মাস থেকে এক বছর মেয়াদি আমানত দুইবার নবায়নের পর তোলা যাবে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের
ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, গ্রাহকদের ৫ দফা দাবি
এসএসসি পাসে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
সর্বশেষ খবর
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার