৩৩৯ নম্বর পোর্ট র‍্যাংকিং দিয়ে বিদেশি বিনিয়োগ আসবে না: আশিক চৌধুরী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১

বাংলাদেশের বর্তমান পোর্ট র‍্যাংকিং (৩৩৯তম) নিয়ে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ বা এলডিসি গ্র্যাজুয়েশন সফল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বন্দরকে ‘অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত’ তকমা থেকে মুক্ত করতে হলে আন্তর্জাতিক মানের (গ্লোবাল স্ট্যান্ডার্ড) পোর্ট অপারেট করার কোনও বিকল্প নেই। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

আশিক চৌধুরী চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালকে (এনসিটি) আন্তর্জাতিক মানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “লালদিয়া টার্মিনালের চুক্তি ইতোমধ্যে সই হয়েছে। ২০২৮-২৯ সালের মধ্যে এনসিটির পাশেই আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের লালদিয়া কনটেইনার টার্মিনাল পাবো এবং পতেঙ্গা টার্মিনালও পূর্ণাঙ্গভাবে সচল হবে। আমার ভয় হচ্ছে, এনসিটি যদি নিজেকে আধুনিক করতে না পারে, তবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তারা সিগনিফিকেন্টলি বিজনেস হারানো শুরু করবে।” আন্তর্জাতিক মান অর্জন করতে না পারলে বাংলাদেশ বিশ্ববাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি। 

বিনিয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে বিডা চেয়ারম্যান বলেন, একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরি করা এবং কিছু মৌলিক সমস্যার সমাধান করাই ছিল সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী বছরেই বিনিয়োগ হঠাৎ করে ১০ গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা মধ্যমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করছি।” 

তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার যদি বর্তমান উন্নয়নের ধারা বজায় রাখে, তবে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের বিনিয়োগ পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নয়ন দেখা যাবে। তবে এই উন্নতি দেখতে হলে বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতা বা ‘সিলিং’গুলো ভাঙতে হবে বলে তিনি মন্তব্য করেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর আজ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?