বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলারের ডেনিম কারখানা করবে তুরস্কের সানকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬, ২২:৪৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২:৪৮

মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। ডেনিম ব্র্যান্ড ইসকো (আইএসকেও) এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপের যৌথ উদ্যোগে কারখানাটি স্থাপন করা হবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত কারখানায় ডেনিম উৎপাদনের পাশাপাশি ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিট থাকবে। রফতানিমুখী এই কারখানার মাসিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১ কোটি মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিন সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।

প্রতিনিধিদলে আরও ছিলেন সানকো হোল্ডিংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রচিও বৈঠকে উপস্থিত ছিলেন।

সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ১৯০৪ সাল থেকে প্রতিষ্ঠানটির টেক্সটাইল ব্যবসা পরিচালিত হচ্ছে। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে তাদের ব্যবসা রয়েছে। প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী। তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টির বেশি দেশে প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং তাদের ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। নিয়মিত যোগাযোগ, ফলোআপ এবং বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে প্রস্তাবটি এগিয়ে নিতে তারা ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠানটির আশা, এই বিনিয়োগ বাংলাদেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ শিল্পকে শক্তিশালী করবে এবং রফতানি আয় বাড়াতে সহায়তা করবে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১১ সদস্য আহত
গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা, বাড়ি ফিরছেন শ্রমিকরা
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত
সর্বশেষ খবর
ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল: শান্ত
ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল: শান্ত
আগামী  ২ ডিসেম্বর কুষ্টিয়া-যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী  ২ ডিসেম্বর কুষ্টিয়া-যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
৯৬ ঘণ্টা ব্যাংক বন্ধের অনুমতি বাতিল, পদ্মা ব্যাংক নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
৯৬ ঘণ্টা ব্যাংক বন্ধের অনুমতি বাতিল, পদ্মা ব্যাংক নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন