ব্যাংক একীভূত করার উদ্যোগ অব্যাহত থাকবে: গভর্নর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ২০:১৩আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২০:১৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, দেশের দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, “খেলাপি ঋণ আদায়ে সব ধরনের বিকল্প পদক্ষেপ কার্যকর করা হবে এবং নিয়মের মধ্যে বন্ধ কারখানা পুনরায় চালু করার উদ্যোগ নিতে হবে।” 

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকে পাঁচটি একীভূত ব্যাংকের প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় গভর্নর এই বার্তা দেন। বর্তমানে এসব ব্যাংকের প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং তারা ব্যাংকগুলো পরিচালনা করছেন। 

গভর্নর মো. মোস্তাকুর রহমান গত বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেন। তার আগের গভর্নর আহসান এইচ মনসুরকে গত বুধবার পদচ্যুত করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর মনসুর দুর্বল ব্যাংক একীভূতকরণ ও সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছিলেন। নতুন গভর্নর পরিষ্কার করেছেন, এসব উদ্যোগ চলমান থাকবে।

সভায় নতুন গভর্নরকে একীভূতকরণের কারণ ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। তিনি বলেন, “আমানত বাড়াতে উদ্যোগ নিতে হবে, খেলাপি ঋণ আদায়ে যেসব বিকল্প পদক্ষেপ সম্ভব, সব গ্রহণ করতে হবে। পাশাপাশি, বন্ধ থাকা কারখানাগুলো নিয়মের মধ্যে চালু করতে হবে, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়। শিগগিরই একীভূত ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রস্তুতি চলছে।” 

জানা যায়, এই একীভূতকরণের আওতায় রয়েছে ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এদের একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এক্সিম ব্যাংক পূর্বে নজরুল ইসলাম মজুমদার এবং বাকি চারটি ব্যাংক চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম ও এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।

নতুন ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে। ইতোমধ্যেই সরকার ব্যাংকে চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের