চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ০৫:৩০আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী ক্যাম্পাসে বসেই দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’-এ তাৎক্ষণিক চাকরির সুযোগ পেয়েছেন। এই ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠানের দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ‘নগদ নেভিগেট: শেপ ইউর ফিউচার’-এ অংশ নিয়ে অন-স্পট নিয়োগপত্র পান তারা।

বুধবার (২২ জুলাই) চবির বিবিএ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের (এমএইউসি) সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে নগদ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগদ কর্তৃপক্ষ।

সকাল থেকেই এই খাতে নিজের ক্যারিয়ার গড়তে আসা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম প্রাঙ্গণ। দিনব্যাপী এ আয়োজনের একটি নির্দিষ্ট সময়ে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ, স্ক্রিনিং ও অন-স্পট সাক্ষাৎকার নেয় নগদের মানবসম্পদ বিভাগ। নগদের ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘এন-রাইজার্স’, টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার (টিও/টিএম) এবং সেলস টিমের বিভিন্ন পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেন।

অন-স্পট নিয়োগপত্র হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চবি শিক্ষার্থী ফারহানা আলম নিপা। তিনি বলেন, ক্যাম্পাসে বসে ইন্টারভিউ দিয়ে মুহূর্তের মধ্যে অফার লেটার পাওয়াটা কল্পনার মতো। নগদের মানবসম্পদ বিভাগের পেশাদার দৃষ্টিভঙ্গি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।

চাকরি পাওয়া আরেক শিক্ষার্থী মো. হৃদয় বলেন, শুধু চাকরির সুযোগই নয়, একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের কাছে করপোরেট প্রতিষ্ঠানগুলোর আসলে কী প্রত্যাশা– তা এই দিনব্যাপী প্রোগ্রামে এসে স্পষ্ট হওয়া গেছে।

তরুণদের কর্মসংস্থান নিয়ে নগদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে নগদের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর সৈয়দ হিমিয়ানউদ্দিন আহমেদ বলেন, একাডেমিক অর্জনের পাশাপাশি করপোরেট জগতের বাস্তব চাহিদার সংযোগ ঘটানোই এই আয়োজনের মূল লক্ষ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও উদ্দীপনা আমাদের মুগ্ধ করেছে। 
হিমিয়ানউদ্দিন আহমেদ এআই নিয়ে একটি সেশন পরিচালনা করেন। এ সময় এআই নিয়ে প্রশ্নোত্তরে অংশ নিয়ে পুরস্কার জিতে নেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট আ ন ম ওয়াজেদ আলী বলেন, ঢাকার বাইরে চট্টগ্রামের শিক্ষার্থীরা সাধারণত করপোরেট এক্সপোজারের সুযোগ কম পায়। নগদ সরাসরি ক্যাম্পাসে এসে অন-স্পট ইন্টারভিউ, সিভি স্ক্রিনিং ও ক্যারিয়ার নির্দেশনার মাধ্যমে প্রথাগত চাকরির ধারণা বদলে দিয়েছে। অ্যাকাডেমিয়া ও ফিনটেকের এই আধুনিক উদ্যোগ একদিকে শিক্ষার্থীদের যেমন আত্মবিশ্বাসী করবে, অন্যদিকে কর্পোরেটগুলোও তাদের পছন্দের সেরা মেধা খুঁজে পেলে উপকৃত হবে।

/এফআর/
সম্পর্কিত
নগদের মাধ্যমে দাঁড়াতে পারেন বন্যার্তদের পাশে
আজও বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা 
বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মারামারি, আহত ২
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের