আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামলো ৩০ বিলিয়নের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৬, ২০:১৪আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২১:১২

দেশের আমদানি দায় মেটাতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থ পরিশোধের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। 

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।  

আরিফ হোসেন খান জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানির বিপরীতে জমা হওয়া আকুর দায় পরিশোধ করা হয়েছে। এ পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আঞ্চলিক বাণিজ্য নিষ্পত্তির জন্য গঠিত বহুপাক্ষিক পেমেন্ট ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রফতানি লেনদেনের হিসাব প্রতি দুই মাস অন্তর সমন্বয় করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশও নির্ধারিত সময়ে আকুর বিল পরিশোধ করে থাকে। 

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে দক্ষিণ ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন সহজভাবে নিষ্পত্তি করা হয়। বর্তমানে এই ব্যবস্থার সদস্য দেশ হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক বহুপাক্ষিক এই নিষ্পত্তি ব্যবস্থায় অংশগ্রহণ করে।  

উল্লেখ্য, আকুর বিল পরিশোধের কারণে প্রায় প্রতি দুই মাস অন্তর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক চাপ সৃষ্টি হয়। তবে পরবর্তী সময়ে রফতানি আয়, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক ঋণসহ বিভিন্ন উৎস থেকে ডলার প্রবাহ বাড়লে রিজার্ভ আবারও পুনরুদ্ধার হয়।  

/জিএম/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি