রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন এখন অনলাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ১৩:০৫আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২২:০৫

করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারবেন।

সোমবার (১৬ মার্চ) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে করদাতারা অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর কমিশনারের অনুমোদনের ভিত্তিতে রিটার্ন দাখিলের সময় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

এই প্রক্রিয়াকে সহজ, দ্রুত, স্বচ্ছ এবং ঝামেলামুক্ত করতে এনবিআর তাদের ই-রিটার্ন সিস্টেমে নতুন ‘টাইম এক্সটেনশন’ সুবিধা যুক্ত করেছে। এখন করদাতারা ই-রিটার্ন পোর্টালে লগইন করে এই মেন্যুর মাধ্যমে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

অনলাইনে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার ডিজিটাল প্ল্যাটফর্মেই আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। আবেদন অনুমোদিত হলে করদাতা বর্ধিত সময়ের মধ্যে কোনও জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে হলে করদাতাকে অবশ্যই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের আগেই আবেদন করতে হবে।

তবে যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইনের পাশাপাশি সংশ্লিষ্ট কর সার্কেলে লিখিত আবেদন করেও সময় বৃদ্ধির সুযোগ পাবেন।

রাজস্ব কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিলের জন্য ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তি করদাতা এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ইতোমধ্যে ২০২৫০-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।

চলতি করবর্ষে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর।

এনবিআর সব করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে বা অনুমোদিত অতিরিক্ত সময়ের ভেতর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।

/জিএম/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি