ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ২২:৪৯আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২২:৪৯

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, বিশেষ করে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় একগুচ্ছ নীতিগত পদক্ষেপ ও বিকল্প পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যুদ্ধ কয়েক মাস দীর্ঘ হলেও আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে এবং ডলার বিনিময় হারও এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (২৯ মার্চ) ঢাকায় সাংবাদিক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ও ডেপুটি গভর্নররা দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যুদ্ধ তিন থেকে চার মাস পর্যন্ত চললেও আমদানি ব্যয় মেটাতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কোনও ধরনের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই ডলার বিনিময় হার স্থিতিশীল রয়েছে এবং স্বল্পমেয়াদে বড় ধরনের ওঠানামার আশঙ্কা কম। 

ব্যালান্স অব পেমেন্টে সম্ভাব্য চাপ মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের একটি ঋণ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে চলতি অর্থবছরে মৌসুমি কারণে— বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে— রেমিট্যান্স প্রবাহ ২ থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী জুন মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি কিস্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

জ্বালানি আমদানির ব্যয় কমাতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সরকার-থেকে-সরকার (জি-টু-জি) ভিত্তিতে কম দামে বা অনুদান হিসেবে জ্বালানি আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়েও নীতিগত প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর মাধ্যমে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ধরে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষি খাতকে শক্তিশালী করতে কৃষিঋণের লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি পুনঃঅর্থায়ন স্কিম চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাজস্ব আহরণ বাড়াতে আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

এছাড়া ৬০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল থেকে আগামী জুন মাস থেকে ঋণ বিতরণ শুরু হবে, যা নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টিও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

তবে সংঘাত দীর্ঘস্থায়ী হলে অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। সেক্ষেত্রে তারা দেশে ফিরে এলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি তাদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জ্বালানি খাতে ভর্তুকি কমানোর চাপ দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে তা মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে, যা শুধু মুদ্রানীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে রাজস্ব আদায়ের দুর্বলতা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে। রাজস্ব ঘাটতি বাড়লে সরকারের পরিচালন বাজেটেও চাপ তৈরি হতে পারে। অর্থবহ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের ওপরে রাখা প্রয়োজন বলেও বৈঠকে উল্লেখ করা হয়। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি